— বিজ্ঞাপন —

দুবাই থেকে সকালে মিরসরাইয়ের বাড়িতে ফিরে বিকেলে প্রবাসীর মৃত্যু

চট্টগ্রামের মিরসরাইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকালে দেশে ফেরার পর বিকেলে চিকিৎসাধীন অবস্থায় মো. এনামুল হক নামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে।
death-mwfcb7k6cjinkys-20261114010625
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ ডেস্ক: ১৪ নভেম্বর ২০২৬, ১:৫০ পূর্বাহ্ন

চট্টগ্রামের মিরসরাইয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে সকালে দেশে ফেরার পর একই দিনে বিকেলে এক প্রবাসী মারা গেছেন। নিহতের নাম মো. এনামুল হক (৫৮)। তিনি উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর নামার পাহাড়পুর এলাকার বাসিন্দা ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে তিনি দুবাই থেকে নিজ বাড়িতে ফেরেন। দেশে ফেরার পর থেকেই তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছিলেন।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

স্বজনরা জানান, এনামুল হক দীর্ঘদিন ধরে দুবাইয়ে কর্মরত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র: জাগো নিউজ
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗