— বিজ্ঞাপন —

প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, প্রথম দিনে ৩টি নিষ্পত্তি

দীর্ঘ অচলাবস্থা কাটিয়ে তথ্য অধিকার আইনের আওতায় শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার পাঁচটি অভিযোগের মধ্যে তিনটি নিষ্পত্তি করা হয়েছে।
প্রায় দুই বছর পর তথ্য কমিশনে অভিযোগের শুনানি শুরু, প্রথম দিনে ৩টি নিষ্পত্তি
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ইসলাম ডেস্ক: ১৭ নভেম্বর ২০২৬, ২:৫০ পূর্বাহ্ন

প্রায় দুই বছর পর তথ্য অধিকার আইনের আওতায় দায়ের করা অভিযোগের শুনানি শুরু করেছে তথ্য কমিশন বাংলাদেশ। সোমবার কমিশনে পাঁচটি অভিযোগের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। এর মধ্যে তিনটি অভিযোগের নিষ্পত্তি করা হয়েছে এবং বাকি দুটির জন্য পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে।

প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন ইসলাম খান এবং তথ্য কমিশনার এস এ এম মাহফুজুর রহমান ও খান মোহাম্মদ আবুল হোসেন যৌথভাবে এ শুনানি গ্রহণ করেন।

তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দীর্ঘদিন কমিশন কার্যকর না থাকায় গত দুই বছরে মোট ৯১৭টি অভিযোগ জমা পড়েছে। এই জমে থাকা জট মেটাতে কাজ করছে পুনর্গঠিত কমিশন।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর সরকার তথ্য কমিশন পুনর্গঠন করে। নতুন কমিশন দায়িত্ব গ্রহণের পর জমে থাকা অভিযোগ নিষ্পত্তিকে অগ্রাধিকার দিয়ে ১০০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবেই কার্যক্রম দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার অনুষ্ঠিত শুনানিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে নিয়োগ-সংক্রান্ত তথ্য, প্রতিষ্ঠানের জমি ও আয়-ব্যয়ের হিসাব, স্থানীয় সরকার প্রতিষ্ঠানের উন্নয়ন প্রকল্প ও বরাদ্দ, নিয়োগপত্র বাতিলের কারণ, নিয়োগ পরীক্ষার উত্তরপত্র এবং সরকারি সম্পত্তি বন্দোবস্ত-সংক্রান্ত তথ্য না পাওয়ার বিষয়ে দায়ের করা অভিযোগগুলো পর্যালোচনা করা হয়।

কমিশন পুনর্গঠনের মাধ্যমে দীর্ঘদিন ধরে চলা অচলাবস্থা কাটিয়ে ওঠার চেষ্টা করা হচ্ছে। নতুন প্রধান তথ্য কমিশনারও কমিশনকে নিরপেক্ষ রেখে প্রাপ্ত অভিযোগগুলো দ্রুত নিষ্পত্তির প্রতিশ্রুতি দিয়েছেন।

সূত্র: প্রথম আলো
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗