কন্যা সন্তানের মা হলেন গায়িকা লিজা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

কন্যা সন্তানের মা হলেন ক্লোজআপ ওয়ান খ্যাত সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। ফেসবুকে হ্যান্ডেলে শেয়ার করছেন জনপ্রিয় গীতিকার কবির বকুল। মঙ্গলবার (১৯ মার্চ) সকালে কবির বকুল লিজার একটি ছবি পোস্ট করেন। পোস্টের সঙ্গে তিনি লিখেছেন, কন্যা সন্তানের মা হলেন আমাদের সবার প্রিয় শিল্পী লিজা। ১৮ মার্চ বাংলাদেশ সময় বিকেল ৪টায় নিউইয়র্কের একটি হাসপাতালে কন্যা সন্তান জন্ম দেন লিজা। বর্তমানে মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন।

 

গত বছরের নভেম্বরে প্রকাশ্যে আসে লিজার বিয়ের খবর। স্বামী যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী সবুজ খন্দকার। চুপিসারেই পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তারা।

 

২০০৮ সালে ‘ক্লোজআপ ওয়ান তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন লিজা। এরপর থেকে সঙ্গীত জগতকে মাতিয়ে রেখেছেন তিনি।

সূএ : জাগোনিউজ

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ