নাসিরনগরে হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ০৩

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নাসিরনগর (ব্রাহ্মনবাড়িয়া)প্রতিনিধি, ১৭মে রাতে র‌্যাব -পুলিশের যৌথ অভিযানে হত্যা মামলার প্রধান আসামীসহ ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে ।

গত ১ এপ্রিল দুপুরে উপজেলার ধরমন্ডল গ্রামে ২দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে প্রতিপক্ষের পল(বর্ষা) আঘাতে গুরুতর আহত হয় মৃত রইছ আলীর স্ত্রী রোকেয়া বেগম(৬০), পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরন করেন রোকেয়া ।নিহত রোকেয়ার ছেলে মো: সেলিম মিয়া বাদী হয়ে ০৯ এপিল তারিখে ১টি হত্যা মামলা দায়ের করেন নাসিরনগর থানায় ।গত ১৭ মে গভীর রাতে র‌্যাব- পুলিশের যৌথ একটি টিম অভিযান চালিয়ে এই মামলার প্রধান আসামী বদরুল মিয়া (৩০),সহ আসামী মাফিয়া বেগম (২৮) এবং গিয়াস উদ্দিন (৩৫ কে) গ্রেফতার করেছে । নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন এবং আসামীদের জেল হাজতে প্রেরন করা হয়েছে বলে জানিয়েছেন ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ