লেখক: রাজীব দেব রায় রাজু
প্রকাশ: ১০ মাস আগে

স্টাফ রিপোর্টার,ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগরে গাঁজা ও ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ।

পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে গোপন সুত্রে খবর পেয়ে বিজয়নগর থানা পুলিশের একটি টিম উপজেলার ইছাপুর ইউনিয়নের মীর্জাপুর ৩ রাস্তার মোড়ে চেক পোষ্ট বসিয়ে একটি সিএনজি আটক করে তল্লাশী চালিয়ে ১ শ ৬০ কেজি গাঁজা ও ৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করে।এই সময় সিএনজি যাত্রী ও চালক কৌশলে পালিয়ে যায়। পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে।