ঈদের ছুটিতেও পরিবার পরিকল্পনা অব্যাহত সেবা কার্যক্রম

লেখক: লুৎফর সিকদার
প্রকাশ: ১১ মাস আগে

গোপালগঞ্জ প্রতিনিধি, পবিত্র ঈদ উল আজহার ছুটিতেও জেলার সর্বত্র পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য সেবা চলেছে অব্যাহতভাবে। পরিবার পরিকল্পনা বিভাগের মহাপরিচালকের নির্দেশনা মোতাবেক গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো : সোহেল পারভেজ, সহকারী পরিচালক (প:প:) এসএম আরমান ও সহকারী পরিচালক (সিসি) শুভ্র দেব হীরার তত্ত্বাবধানে স্বাস্থ্য সেবা চলমান রয়েছে।

জানা গেছে জেলার মা ও শিশু কল্যান কেন্দ্র এবং ৫৫ টি ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রে ঈদের ছুটিতেও স্বাস্থ্যকর্মীরা মা ও শিশু এবং পরিবার পরিকল্পনা সেবা চালু রেখেছে। গত ৫ জুন ঈদের ছুটি শুরু হলেও বিভিন্ন কেন্দ্রে গর্ভকালীন সেবা,প্রসব সেবা,সাধারন স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবাসহ গ্রহীতার চাহিদা মোতাবেক সকল সেবা প্রদান করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেল অফিসার (ক্লিনিক),মেডিকেল অফিসার (এমসিএইচ-এফটি),সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,উপ সহকারীদের অব্যাহত প্রচেষ্টায় পরিবার পরিকল্পনা সেবা চালু রাখা সহজতর হয়।
গোপালগঞ্জ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ পরিচালক মো : সোহেল পারভেজ বলেন,আমরা ঈদের ছুটিতেও সার্বিক সেবা দিতে পেরেছি। সেবা গ্রহীতারা যথাযথ সেবা পেয়ে সন্তুষ্ট।