বকশীগঞ্জ (জামালপুর)প্রতিনিধি,জামালপুরের বকশীগঞ্জে সাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় জিসান হাসান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে বকশীগঞ্জ -রৌমারী সড়কে রামরামপুর খেওয়া ঘাট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এসময় ঘাতক চালক পালিয়ে গেলেও বাসটিকে আটক করেছে এলাকাবাসী।
জিসান হাসান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের খাসের গ্রাম এলাকার শহীদ জামানের ছেলে ।
স্থানীয়রা জানান, জিসান হাসান তার ব্যবহৃত বাইসাইকেল মেরামতের জন্য সকালে স্থানীয় রামরামপুর খেওয়া ঘাট বাজারে যায়।
বাইসাইকেল মেরামত শেষে বাড়ী ফিরছিলেন জিসান। রৌমারী থেকে ছেড়ে আসা ঢাকা গামী মুকুল পরিবহনের একটি বাস পেছন থেকে জিসানের সাইকেলো ধাক্কা দিলে জিসান গুরুত্বর আহত হয়। স্থানীয়রা জিসানকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বকশীগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান, বাসটি আটক করা হয়েছে। এঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
বকশীগঞ্জে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু
পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
আপনার জন্য
সম্পর্কিত বিষয়ের ওপর ভিত্তি করে নির্বাচিত
বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬
১৪ বছর পর পাকিস্তান যাচ্ছে বিমান, প্রথম ফ্লাইটের সব টিকিট বিক্রি
শুক্রবার, ২৮ এপ্রিল ২০২৩
নিজেকে প্রতিষ্ঠিত করতে হলে অবশ্যই ভাল রেজাল্ট করতে হবে: শিউলী আজাদ এমপি
সোমবার, ৭ জুলাই ২০২৫

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।