— বিজ্ঞাপন —

পাকিস্তান ও সুদানের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা মুক্ত চুক্তি সাক্ষরিত

পাকিস্তান ও সুদান তাদের সরকারি এবং কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা মুক্ত সুবিধা প্রদানে একটি চুক্তি স্বাক্ষর করেছে।
প্রতীকী চিত্র: পাকিস্তান ও সুদানের মধ্যে কূটনৈতিক ও সরকারি পাসপোর্টে ভিসা মুক্ত চুক্তি সাক্ষরিত
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

আন্তর্জাতিক ডেস্ক: ৭ নভেম্বর ২০২৬, ১০:৫০ অপরাহ্ন

পাকিস্তান এবং সুদান তাদের দেশের সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারী নাগরিকদের ভিসা মুক্ত যাতায়াতের সুবিধা প্রদানে একটি চুক্তিতে স্বাক্ষর করেছে। এই চুক্তির ফলে উভয় দেশের সরকারি প্রতিনিধি ও কর্মকর্তাদের যাতায়াত আরও সহজ ও সুবিধাজনক হবে।

ইসলামাবাদে আয়োজিত এক অনুষ্ঠানে পাকিস্তানের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এবং সুদানের স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট জেনারেল বাবাকর সমরা মোস্তফা আলী স্ব-স্ব দেশের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। দুই দেশের মন্ত্রীই এই চুক্তিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি বড় মাইলফলক বলে অভিহিত করেছেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, এই চুক্তির মাধ্যমে উচ্চপর্যায়ের যোগাযোগ এবং সরকারি প্রতিনিধি দলের আদান-প্রদান আরও গতিশীল হবে। একই সাথে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সুদানের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চুক্তিটি পাকিস্তান ও সুদানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। উভয় নেতা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

স্বাক্ষর অনুষ্ঠানের আগে দুই দেশের প্রতিনিধিদের মধ্যে নিরাপত্তা, অভ্যন্তরীণ বিষয়াদি, সাইবার অপরাধ দমন, পুলিশ প্রশিক্ষণ এবং জাতীয় ডেটাবেস ও রেজিস্ট্রেশন কর্তৃপক্ষসহ (নাদ্রো) অন্যান্য পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে সাইবার অপরাধ দমনে যৌথ সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের সিদ্ধান্ত নেওয়া হয়। সুদানের মন্ত্রী সাইবার অপরাধ নিয়ন্ত্রণে পাকিস্তানের অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগানোর ইচ্ছা প্রকাশ করেন।

মহসিন নকভি উল্লেখ করেন, সুদান সরকারের অনুরোধে সেখানে নাদ্রোর সহযোগিতায় ইতোমধ্যে কোটি কোটি নাগরিক কার্ড, জাতীয় পরিচয়পত্র ও নিবন্ধন সনদ ইস্যু করা হয়েছে। সুদানকে সাইবার নিরাপত্তা, সিভিল রেজিস্ট্রেশন এবং পুলিশ কর্মকর্তাদের পেশাগত প্রশিক্ষণে পাকিস্তান প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রাখবে বলেও জানান তিনি।

সূত্র: ARY News Urdu
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗