গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস পালন

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

গোপালগঞ্জ প্রতিনিধি,গোপালগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন‘প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়’ এই প্রতিপাদ্যে গোপালগঞ্জে র‌্যালী, বৃক্ষ রোপণ, আলোচনা সভা, পুরস্কার ও বৃক্ষের চারা বিতরণের মধ্যদিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয় যৌথভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে এসব অনুষ্ঠানের আযোজন করে।
এ উপলক্ষে দুপুরে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি সংক্ষিপ্ত র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসন স্কুল এ্যান্ড কলেজে গিয়ে র‌্যালীটি শেষ হয়। ওই স্কুল চত্বরে জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান একটি বৃক্ষের চারা রোপন করেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান।
বিশেষ অতিথির বক্তব্য দেন গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. সারোয়ার হোসেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের চেয়ারম্যান ডঃ মুহাম্মদ রাশেদুজ্জামান, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এম রকিবুল হাসান।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম তারেক সুলতানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমান।
সভায় ছিলেন জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের প্রতিনিধি, স্কুল কলেজের শিক্ষার্থী ও বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে অতিথিরা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার ও বৃক্ষের চারা তুলে দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ