— বিজ্ঞাপন —

সরাইলে ধীতপুর এলাকাবাসীর উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত

সরাইলে ধীতপুর এলাকাবাসীর উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত
সরাইলে ধীতপুর এলাকাবাসীর উদ্যোগে কাঁচা রাস্তা মেরামত
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া  প্রতিনিধি : সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ৪নং ধীতপুর দক্ষিণ এলাকাবাসীর চাঁদার টাকায় রাস্তা মেরামত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে সরেজমিন গিয়ে দেখা যায় শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর দক্ষিণ এলাকার কাজী মোহাম্মদ হোসেনের নেতৃত্বে স্থানীয় বাসিন্দারা মিলে কাঁচা রাস্তায় ছোট-বড় খানা খন্দ এবং গর্তগুলো মাঝে ইট দিয়ে মেরামত করছেন।

এলাকাবাসী থেকে   জানা যায়, উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধীতপুর ৪নং ও ৬নং ওয়ার্ডের একমাত্র প্রধান রাস্তা। এই রাস্তাটি দিয়ে প্রতিদিন হাজারো মানুষ, স্কুল, কলেজ ও মাদ্রাসাগামী শিক্ষার্থীরা যাতায়াত করে। দীর্ঘদিন ধরে কাঁচা মাটি রাস্তাটি পাকা না করার ফলে রাস্তাটির বিভিন্ন অংশ হতে মাটি সরে যাওয়ায় ছোট-বড় খানা খন্দ এবং গর্ত সৃষ্টি হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। বাধ্য হয়ে এলাকাবাসী মিলে চাঁদা দিয়ে ও নিজশ্রমে রাস্তাটি মেরামত কাজ শুরু করেন।

সংস্কার কাজের উদ্যোক্তা কাজী মোহাম্মদ হোসেন জানান, ধীতপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার রাস্তাটি দীর্ঘ ৫৪ বছর যাবৎ কোনো পাকা করণ হয়নি। শেষ পর্যন্ত এলাকাবাসী উদ্যোগে চাঁদা সংগ্রহ করে এলাকাবাসী নিজেরাই রাস্তা মেরামতের কাজে হাত দিয়েছেন। রাস্তা মেরামতের জন্য স্থানীয় একটি ব্রিক ফিল্ডের মালিক কিছু ইট দিয়ে সহযোগিতা করছেন।

— বিজ্ঞাপন —

তিনি আরো বলেন, উপজেলা প্রশাসনের ইউএনও মহোদয় কাছে আমাদের আকুন আবেদন আপনাদের কাছে যদি সরকারি কোনো বরাদ্দ থাকে আমাদেরকে দিয়ে সহযোগিতা করুন।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗