— বিজ্ঞাপন —
POTHIKNEWS • BANGLADESH

বাংলাদেশ

মোট ৪১১৮ টি সংবাদ
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: প্রশাসন, অস্ত্র কিংবা প্রভাবশালীদের সহায়তায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখা যায়নি—জনগণ জেগে উঠলে সব অন্যায়-জুলুম ধুলিসাৎ হয়ে যায় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, সরকারি চাকরিজীবীরা কোনো দলের দাস নন, তারা জনগণের কাছে দায়বদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনই জনগণের আস্থা পুনরুদ্ধারের বড় পরীক্ষা। সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “৫ আগস্ট সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছে। আমরা আশা করি, ১২ তারিখেও তারা নিরপেক্ষ থেকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করবে।” তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং হোমনা–তিতাস এলাকায় বালু খেকো ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।
প্রধান সংবাদ

দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক” — জামায়াতের জনসভায় হাসনাত আবদুল্লাহ

প্রশাসন, অস্ত্র কিংবা প্রভাবশালীদের সহায়তায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখা যায়নি—জনগণ জেগে উঠলে সব অন্যায়-জুলুম ধুলিসাৎ হয়ে যায় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত…

কুমিল্লা–৪ এ বিএনপির প্রার্থীতা বাতিল চূড়ান্ত: আপিল বিভাগে খারিজ মঞ্জুরুল আহসানের লিভ টু আপিল

কুমিল্লা–৪ এ বিএনপির প্রার্থীতা বাতিল চূড়ান্ত: আপিল বিভাগে খারিজ মঞ্জুরুল আহসানের লিভ টু আপিল

কুমিল্লা–৪ আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী। প্রার্থিতা ফিরে…

ছয়জনকে হত্যা, লাশ পোড়ানো—আশুলিয়া মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

ছয়জনকে হত্যা, লাশ পোড়ানো—আশুলিয়া মামলার রায় ঘোষণা ৫ ফেব্রুয়ারি

জুলাই–আগস্ট আন্দোলনে সাভারের আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানো সহ সাতজনকে হত্যার অভিযোগে সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ…

প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: লাইভ ভেরিফিকেশন ও কড়া নজরদারির ঘোষণা ইসি সানাউল্লাহর

প্রবাসী ভোটে কারচুপির সুযোগ নেই: লাইভ ভেরিফিকেশন ও কড়া নজরদারির ঘোষণা ইসি সানাউল্লাহর

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, প্রবাসীদের ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের কারচুপির সুযোগ…

এপস্টেইন নথিতে মোদির নাম: ট্রাম্পকে খুশি করতে ইসরাইল সফরের দাবিতে তোলপাড়, অস্বীকার ভারতের

এপস্টেইন নথিতে মোদির নাম: ট্রাম্পকে খুশি করতে ইসরাইল সফরের দাবিতে তোলপাড়, অস্বীকার ভারতের

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইন–সংক্রান্ত কয়েক মিলিয়ন গোপন নথি প্রকাশ করেছে দেশটির বিচার বিভাগ।…

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

স্টেডিয়ামে সাংবাদিকদের প্রবেশ নিয়ে কঠোর হলো বিসিবি

শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ও আশপাশের এলাকায় গণমাধ্যমের প্রবেশে নতুন নিয়ম আরোপ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজ থেকেই…

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

বাংলাদেশ ইস্যু: বয়কটের শঙ্কা থাকলে অলিম্পিক আয়োজক হতে পারবে না ভারত

বাংলাদেশ পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত ভারতের ২০৩৬ অলিম্পিক আয়োজনের বিডে প্রভাব ফেলতে পারে- কারণ খেলাধুলায়…

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের জাতীয় পর্ব

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের জাতীয় পর্ব

বাংলাদেশ ইকোনমিকস অলিম্পিয়াডের (বিডিইও) অষ্টম আসরের জাতীয় পর্ব উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। শনিবার (৩১ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব…