অর্থসংকটে গাজায় খাদ্যসহায়তা এক-তৃতীয়াংশ কমাচ্ছে ডব্লিউএফপি
তীব্র অর্থসংকটের কারণে অবরুদ্ধ গাজা উপত্যকায় খাদ্যসহায়তার পরিমাণ এক-তৃতীয়াংশ কমানোর সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। সংস্থার তথ্য অনুযায়ী, অনুদানের তীব্র ঘাটতির কারণে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।
