আটপাড়ায় অন্তঃসত্ত্বা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে লাথি মারার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
নেত্রকোনার আটপাড়ায় বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনকে কেন্দ্র করে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকাকে পিটিয়ে তলপেটে লাথি মারার অভিযোগ উঠেছে এক স্থানীয় বিএনপি নেতার বিরুদ্ধে।
