মেক্সিকোতে এফবিআইয়ের তালিকায় থাকা শীর্ষ মাদকসম্রাট ‘এল চাপো ইসিড্রো’ গ্রেপ্তার
মেক্সিকোতে এক সহিংস অভিযানের মাধ্যমে দেশটির অন্যতম প্রভাবশালী মাদকসম্রাট ফাউস্তো ইসিদ্রো মেজা ফ্লোরেসকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের সবচেয়ে খোঁজা ১০ জনের তালিকায় ছিলেন।
