২৪ মার্চ লিটন টার্কিশ গ্রীল নামক স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবছরের ন্যায় এই বছরও পর্তুগালে  অবস্থানরত  সকল ব্রাহ্মণবাড়িয়ান ভাই ও বোনদের নিয়ে এই আয়োজন হয় । এতে রাজধানী  লিসবন সহ লিসবনের আশেপাশের বিভিন্ন শহর থেকে আসা  প্রায় দুই শতাধিক ব্রাহ্মণবাড়িয়ান অংশগ্রহণ করেন। সংগঠনের  সাধারণ সম্পাদক মাহদী ইসলাম জয় এর সঞ্চালনায় এবং সভাপতি শাহেদুজ্জামান মোল্লার সভাপতিত্বে  সাংগঠনিক সম্পাদক  তামিম রফী ভুইয়ার কন্ঠে পবিত্র কোরআন  তেলাওয়াতের পর  শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা শাহাদাত হোসেন  এবং উপদেষ্টা   এস.এম জাভেদ । এ সময় বক্তারা পর্তুগালে বসবাসরত ব্রাহ্মণবাড়িয়ান ভাইদের চাকরি , আবাসন , চিকিৎসা , ভাষার জটিলতা সহ নানান সমস্যা সমাধানে  একে অন্যের পাশে থাকার গুরুত্ব তুলে ধরেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামিক সেন্টার বাইতুল মোকাররম জামে মসজিদ লিসবনের  সভাপতি ও পর্তুগিজ সোসালিস্ট  পার্টির অন্যতম নেতা জনাব রানা তসলিম উদ্দিন এবং মারতিম মুনিজ জামে মসজিদের সভাপতি জনাব মোশাররফ হোসেন ।
মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫

ব্রাহ্মণবাড়িয়া কমিউনিটি অব পর্তুগালের  উদ্যোগে  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মোঃ নজরুল ইসলাম খান : ২৪ মার্চ লিটন টার্কিশ গ্রীল নামক স্থানীয় একটি রেস্টুরেন্টে প্রতিবছরের ন্যায় এই বছরও পর্তুগালে  অবস্থানরত  সকল ব্রাহ্মণবাড়িয়ান ভাই ও বোনদের নিয়ে এই আয়োজন…