২ ঘণ্টা আগে বিসিবির সাবেক পরিচালক মাহমুদ জামালের প্রয়াণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক পরিচালক ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক মাহমুদ জামাল হৃদরোগে আক্রান্ত হয়ে রাজশাহীতে শেষনিশ্বাস ত্যাগ করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর।