আখাউড়া'য় স্কুল ও কলেজ শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত
ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি : রক্তদানের কার্যক্রমকে স্কুল ও কলেজ শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দিতে “আখাউড়া বন্ধন ব্লাড ফাউন্ডেশন” এর উদ্যোগে সোনবার (১২ মে ) সকাল ১০.ঘটিকায় আখাউড়া শহিদ স্মৃতি কলেজ ও এডভোকেট সিরাজুল হক পৌর আদর্শ উচ্চ বিদ্যালয়ে ১১৫ জন স্কুল ও কলেজ শিক্ষার্থীদের’কে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে । বৃষ্টি কারণে শিক্ষার্থী উপস্থিত কম ছিল।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপদেষ্টাঃ আলী আহাদ রতন স্যার, মোঃ রুবাইয়েত খান, দেবব্রত বণিক, কাজী স্বপ্না শিফাত। পরিচালক হিসাবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মোঃ সাইফুল ইসলাম অন্তর,মো আমজাদ হোসাইন, মোঃ শওকত,চৌধুরী, মোঃ আকাশ মিয়া মডারেটোর হিসেবে উপস্থিত ছিলেন । মাহমুদা শামিম,মিতু,,ইমতিয়াজ সাদিয়া।
আরোও উপস্থিত ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার এক্টিভেট স্বেচ্ছাসেবী এবং আজকের অনুষ্ঠানে টেকনিশিয়ান মোঃ শরিফ মিয়া, মুশফিকুর রহমান সজীব, জাহিদ হাসান আপনাদেরকে আখাউড়া বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাই।
এ প্রসঙ্গে আখাউড়া বন্ধন ব্লাড ফাউন্ডেশন এর পরিচালক মোঃআমজাদ হোসাইন বলেন, আখাউড়া বন্ধন ব্লাড ফাউন্ডেশন মূল উদ্দেশ্য মানবিক কাজ করা। আমরা আখাউড়া বাসীকে সবসময় সেবা দিয়ে যেতে চাই। আমরা একে একে বিভিন্ন স্কুল, কলেজে, মাদ্রাসা সহ সাধারণ মানুষদের ফ্রী রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানের সচেতনতা পৌঁছে দেব। এবং অসহায় রুগীদের রক্তের ব্যাবস্থা করে দেব। এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে দাড়াবো। আমার রক্তে বাচবে প্রান, সেচ্ছাই করি রক্ত দান।