মাদকের বিরুদ্ধে গ্রাম পুলিশদের কঠোরভাবে মাঠে কাজ করার আহ্বান সরাইল ওসির

নিজ নিজ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান; দায়িত্বশীলভাবে কাজ করলে সহযোগিতা, অবহেলায় ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি
36732
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে গ্রাম পুলিশদের আরও সক্রিয়ভাবে মাঠে কাজ করার আহ্বান জানিয়েছেন সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া।

গ্রাম পুলিশদের সঙ্গে মতবিনিময়কালে ওসি মোহাম্মদ মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, নিজ নিজ ইউনিয়নে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। মাদকবিরোধী কার্যক্রমে গ্রাম পুলিশদের আরও কঠোর ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, শুধু থানাকেন্দ্রিক কার্যক্রমের মাধ্যমে মাদক নিয়ন্ত্রণ সম্ভব নয়। প্রত্যন্ত এলাকায় মাদকের বিস্তার রোধে গ্রাম পুলিশদের মাঠপর্যায়ে সক্রিয় থাকতে হবে। কোথাও মাদক বিক্রি, সরবরাহ বা সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর আহ্বান জানান তিনি।

ওসি আরও বলেন, গ্রাম পুলিশরা দায়িত্ব যথাযথভাবে পালন করলে তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে এবং দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে দায়িত্বে অবহেলা বা কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও জানান তিনি।

মাদকের ভয়াবহতা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনপ্রতিনিধি, গ্রাম পুলিশ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান সরাইল থানার এই কর্মকর্তা।

মতবিনিময়কালে গ্রাম পুলিশদের নিজ নিজ এলাকায় নিয়মিত উপস্থিত থেকে জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং মাদকবিরোধী সচেতনতা তৈরিতে ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ