আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেফতার

আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেফতার
আশুগঞ্জে ৮৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক কারবারী গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮৭০ (আটশত সত্তর) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে এবং ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।

শনিবার ১২ জানুয়ারি ২০২৬ আশুগঞ্জ টোলপ্লাজা এলাকা থেকে একটি প্রাইভেটকার আটক করে পুলিশ। গাড়ি তল্লাশী করার সময় উল্লেখিত ইয়াবাসহ মিজানুর রহমান (৩৩) ও মোঃ আরজু আলম (৩৪) নামে দুই মাদক কারবারীকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত মালামাল বিধি মোতাবেক জব্দ তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

গ্রেফতার আসামিদের তথ্য অনুযায়ী, মিজানুর রহমান পিতা- নিয়ামত আলী ও মাতা- ফরিদা বেগম এবং মোঃ আরজু আলম পিতা- মৃত মনির উদ্দিন ও মাতা- নূর জাহান বেগম, উভয় আলীপুর (পোস্ট-সাচনা), থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জের বাসিন্দা।

এই ঘটনায় আশুগঞ্জ থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ