”সশস্ত্র বাহিনী বিভাগের নতুন ’প্রিন্সিপাল স্টাফ’ অফিসারের দায়িত্বভার গ্রহণ”

”সশস্ত্র বাহিনী বিভাগের নতুন ’প্রিন্সিপাল স্টাফ’ অফিসারের দায়িত্বভার গ্রহণ”
”সশস্ত্র বাহিনী বিভাগের নতুন ’প্রিন্সিপাল স্টাফ’ অফিসারের দায়িত্বভার গ্রহণ”
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার (পিএসও) হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নবনিযুক্ত পিএসওকে লেফটেন্যান্ট জেনারেল র্যাংক ব্যাজ পরিয়ে দেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেনারেল ওয়াকার-উজ-জামান, এডমিরাল এম নাজমুল হাসান এবং এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন

লেফটেন্যান্ট জেনারেল মীর মুশফিকুর রহমান ২১ জুন ১৯৯১ সালে বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইনফ্যান্ট্রিতে কমিশন লাভ করেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি ২৪ পদাতিক ডিভিশনের জিওসি, সামরিক সচিব এবং প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। নতুন দায়িত্ব গ্রহণের মাধ্যমে সশস্ত্র বাহিনী বিভাগের প্রশাসনিক ও কৌশলগত কর্মকাণ্ডে তার অভিজ্ঞ নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ