
ফরিদপুর জেলা প্রতিনিধি : ফরিদপুরের সালথা থানার সোনাপুর ইউনিয়নের ফুকরা গ্রামের সুনামধন্য পরিবারের সন্তান শিক্ষা অনুরাগে মোঃ ইসমাইল হোসেন ফরিদ ও ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হাসান মুন্সি এর উদ্যোগ বৃক্ষরোপণ করা হয়, স্থান ফুকরা মধ্যপাড়া গোরস্থান সংলগ্ন ঈদগা ময়দান থেকে নিয়ে ইসমাইলের বাড়ি পর্যন্ত বিভিন্ন প্রজাতির গাছ রাস্তার দুই পাশে লাগানো হয়।
এ সময় বিভিন্ন প্রকার আম গাছের চারা এবং বিদেশি প্রজাতির নারকেল গাছের চারা রোপন করা হয়। এ বিষয়ে ইসমাইল হোসেন ফরিদ বলেন ফলের গাছ লাগাইলে যেমনি মানুষ ফল খেতে পারবে তেমনি গাছের নিচে এসে রোদ্রের সময় ঠান্ডা জায়গায় বসতে পারবে এই ভেবে আমি সহ মোঃ আবুল হাসান মেম্বার এর নেতৃত্বে গাছ রোপন করি, এ বিষয়ে আবুল হাসান কে জিজ্ঞেস করলে তিনি বলেন গাছ আমাদের এলাকার শান্তি শৃঙ্খলার জন্য রোপন করা হয়েছে এখান থেকে স্কুল-কলেজের এবং মাদ্রাসার এবং গ্রামবাসীর আম এবং নারকেল খেতে পারবে আমরা এজন্যই সকলের উদ্দেশ্যেই এই বৃক্ষ রোপন করেছি আশা করি সকলে যত্ন সহকারে দেখে শুনে রাখবে এবং আশা রাখি বড় হলে এর ফল সকলেই ভোগ করতে পারবো আমরা এলাকাবাসী।
ইসমাইল হোসেন ফরিদ স্যারের উদ্যোগে রাস্তার দুই সাইট দিয়ে বৃক্ষরোপণ
এলাকাবাসীর কাছে জিজ্ঞেস করলে জানা যায় তারা বলেন ইসমাইল হোসেন ফরিদ একজন ভালো মানুষ এবং ৭ নং ওয়ার্ডের মেম্বার মোঃ আবুল হাসান মুন্সি ও অনেক ভালো মানুষ শুধু দুঃখের উপর নয় তিনি নিজে মাথায় করে রাস্তা কেটে দিয়েছেন জনগণ কাটার জন্য শুধু তাই নয় যে যখন ডাক দেয় তখনই তার ডাকে সাড়া দিয়ে তার পাশে থাকে এবং সকলের সহযোগিতা করে এজন্য আমরা মেম্বার মোঃ আবুল হাসান মুন্সিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, শুভেচ্ছান্তরে এলাকাবাসী।
