গোপালগঞ্জ এখন ফ্যাসিষ্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলেছে: নাহিদ ইসলাম

লেখক: Arisha Eme
প্রকাশ: ১০ মাস আগে
গোপালগঞ্জ এখন ফ্যাসিষ্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলেছে: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ ইসলাম বলেছেন, গোপালগঞ্জ এখন ফ্যাসিষ্টরা তাদের আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলেছে । গোপালগঞ্জের সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করা হোক। আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ যাওয়া নয়।

বৃহস্পতিবার ফরিদপুর শহরের জনতা ব্যাংকের মোড়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি জীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাবজীবিত থাকলে গোপালগঞ্জের প্রতিটি গ্রামে যাব এসময় নাহিদ বলেন, গোপালগঞ্জের মাটি এবং সাধারণ মানুষকে চিরতরে মুক্ত করে তারপরে ঘরে ফিরে আসবো। গোপালগঞ্জের অপকর্মের জুলাই পদযাত্রা থামবে না। আমরা তিন আগস্টের মধ্যে সারা বাংলাদেশের পদযাত্রা শেষ করব।

এর আগে বেলা ২টা ১০ মিনিটে ফরিদপুরে পৌঁছে সার্কিট হাউস থেকে পদযাত্রা নিয়ে জনতা ব্যাংক মোড়ে মঞ্চে এসে পৌঁছান এনসিপির কেন্দ্রীয় নেতারা। এ সময় পদযাত্রায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ জেলা এবং বিভিন্ন উপজেলার বিভিন্ন ইউনিটের কর্মী ও সমর্থকরা।

এরমধ্যে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, জ্যৈষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, নাসিরউদ্দিন পাটুয়ারীসহ ফরিদপুরের এনসিপির প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলা , যুগ্ম সমন্বয়ক সাইফ খাঁন বৈষম্যবিরোধী ফরিদপুর ছাত্র আন্দোলনের আহবায়ক মোহাম্মদ রিয়াজসহ অন্যান্যরা।