২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)

২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার
২৫০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

জাহিদুল ইসলাম জিহাদ: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে দুই হাজার পাঁচশত পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি-গুলশান বিভাগ। গ্রেফতারকৃতের নাম হলো- ১। মোঃ নুরুল আমিন (২৭)।

শনিবার (০১ নভেম্বর ২০২৫) রাত আনুমানিক ০৯:১৫ ঘটিকায় ঢাকার যাত্রাবাড়ী থানাধীন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-গুলশান বিভাগ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-গুলশান বিভাগের একটি চৌকস টিম ঢাকার যাত্রাবাড়ী থানাধীন চৌধুরী ফিলিং স্টেশনের সামনের ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের উপর মোঃ নুরুল আমিনকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে দুই হাজার পাঁচশত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নুরুল আমিন একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন যাবৎ কক্সবাজার এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারি ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন প্রক্রিয়াধীন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ