দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক” — জামায়াতের জনসভায় হাসনাত আবদুল্লাহ

লেখক: Sanjida
প্রকাশ: ২ মাস আগে
নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা: প্রশাসন, অস্ত্র কিংবা প্রভাবশালীদের সহায়তায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখা যায়নি—জনগণ জেগে উঠলে সব অন্যায়-জুলুম ধুলিসাৎ হয়ে যায় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ। শনিবার (৩১ জানুয়ারি) রাতে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, সরকারি চাকরিজীবীরা কোনো দলের দাস নন, তারা জনগণের কাছে দায়বদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনই জনগণের আস্থা পুনরুদ্ধারের বড় পরীক্ষা। সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “৫ আগস্ট সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছে। আমরা আশা করি, ১২ তারিখেও তারা নিরপেক্ষ থেকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করবে।” তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং হোমনা–তিতাস এলাকায় বালু খেকো ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

প্রশাসন, অস্ত্র কিংবা প্রভাবশালীদের সহায়তায় শেখ হাসিনাকে টিকিয়ে রাখা যায়নি—জনগণ জেগে উঠলে সব অন্যায়-জুলুম ধুলিসাৎ হয়ে যায় বলে মন্তব্য করেছেন এনসিপির মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

শনিবার (৩১ জানুয়ারি) রাতে কুমিল্লা-২ (হোমনা–তিতাস) আসনের তিতাস উপজেলার গাজীপুর খান মডেল সরকারি স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে বলেন, সরকারি চাকরিজীবীরা কোনো দলের দাস নন, তারা জনগণের কাছে দায়বদ্ধ। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনই জনগণের আস্থা পুনরুদ্ধারের বড় পরীক্ষা।

সেনাবাহিনীর ভূমিকা প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ বলেন, “৫ আগস্ট সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়ে স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছে। আমরা আশা করি, ১২ তারিখেও তারা নিরপেক্ষ থেকে জনগণের পক্ষে দায়িত্ব পালন করবে।”

তিনি গণমাধ্যমের ভূমিকা নিয়েও সমালোচনা করেন এবং হোমনা–তিতাস এলাকায় বালু খেকো ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক দেন তিনি।

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-২ আসনে ১১ দলীয় জোট মনোনীত জামায়াত প্রার্থী মো. নাজিম উদ্দীন মোল্লা। প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দও এতে উপস্থিত ছিলেন।

  • দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নতুন বাংলাদেশ গড়ার ডাক” — জামায়াতের জনসভায় হাসনাত আবদুল্লাহ