অর্থনীতি ডেস্ক: ২২ নভেম্বর ২০২৬, ৫:৫২ অপরাহ্ন
গ্রাহকদের বিমা দাবি দ্রুত সমাধানের অংশ হিসেবে বরিশাল অঞ্চলের জন্য ৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার টাকার বিমা দাবির চেক বিতরণ করেছে পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে গ্রাহকদের মধ্যে এই অর্থ হস্তান্তর করা হয়।
বিমা খাতের আস্থা বজায় রাখা এবং গ্রাহকসেবা তরান্বিত করার উদ্দেশ্যে এ চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট কর্মকর্তা এবং বিমা গ্রহীতারা উপস্থিত ছিলেন।
পপুলার লাইফ ইনস্যুরেন্স পিএলসি নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের বিমা দাবির অর্থ বুঝিয়ে দেওয়ার এই উদ্যোগ গ্রহণ করেছে। বিমা দাবির চেক পেয়ে গ্রাহকরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেন।
সূত্র: জাগো নিউজ

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।