
মাধবপুর হবিগঞ্জ : শান্তি , স্থিতিশীলতা ও গণতন্ত্র প্রতিষ্টার লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে জাকের পার্টির জনসভা ও র্যালি অনুষ্টিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বহরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে জনসভা অনুষ্টিত হয়। জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে জাকের পার্টির মাধবপুর উপজেলার সভাপতি মোঃ জয়নুল আবেদীন এর সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি’ হিসাবে অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন জাকের পার্টির চেয়ারম্যান খাজা আমির ফায়সাল মোজাদ্দেদী।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন তরুন অর্থনীতিবিদ ডক্টর খাজা সায়েম আমির ফয়সাল মোজাদ্দেদী , জাকের পার্টির সিলেট বিভাগ ও হবিগঞ্জ জেলার সভাপতি সৈয়দ মোঃ আবুল খায়ের ( বাবলু), হবিগঞ্জ জেলার জাকের পার্টির সাধারন সম্পাদক মোঃ আব্দুর রউফ, সড়ক পরিবহন শ্রমীক ফ্রন্টের কেন্দ্রিয় সদস্য মোঃ আনছারুল হক বাবুল, হবিগঞ্জ জেলা জাকের পার্টির সহ সভাপতি মোঃ মতিউর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক মোঃ হাসান আলী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রশিদুল হাসান সেলিম, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক ফ্রন্টের সভাপতি সিরাজ মিয়া,হবিগঞ্জ জেলা যুব ফ্রন্টের সভাপতি মোশেদুল হাসান, জাকের পার্টি মহিলা ফ্রন্টের হবিগঞ্জ জেলার সভানেত্রী মোসাম্মৎ রুকেয়া চৌধুরী, মাধবপুর উপজেলার সভানেত্রী মোসাম্মৎ আফিয়া খাতুন ।
এই সময় আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাকের পার্টির মনোনয়ন প্রত্যাশী প্রার্থী সহ জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের জেলা , উপজেলা, ইউনিয়ন এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
