“সন্তান মৃত্যুর মধ্যেও ছুটি মেলেনি, সোশ্যাল মিডিয়ায় শোকের ঝলক পুলিশের সদস্যের”

“সন্তান মৃত্যুর মধ্যেও ছুটি মেলেনি, সোশ্যাল মিডিয়ায় শোকের ঝলক পুলিশের সদস্যের”
“সন্তান মৃত্যুর মধ্যেও ছুটি মেলেনি, সোশ্যাল মিডিয়ায় শোকের ঝলক পুলিশের সদস্যের”
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ পুলিশের সদস্য মেহেদি হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে অভিযোগ করেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের দায়িত্ব পালনকে সামনে রেখে সন্তানের মৃত্যুর মতো ব্যক্তিগত বিপর্যয়ের সময়ও তাকে ছুটি দেওয়া হয়নি। তিনি স্ট্যাটাসে লিখেছেন, “ছুটি চাইছিলাম, পাইলাম না; আমার ছেলেটা মারা গেল!!!” এবং কষ্ট প্রকাশ করেছেন, কীভাবে স্ত্রীকে খবর দেবেন।

পোস্টে মেহেদি হাসান নিজের আর্থিক ও পারিবারিক অবস্থার কথা তুলে ধরেছেন এবং মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়েছেন। তিনি বিকল্প কাজের সন্ধানও করছেন।

২০১৪ সালে পুলিশে যোগ দেওয়া মেহেদি বর্তমানে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে কর্মরত, বাড়ি ময়মনসিংহে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ