অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে নেত্রকোণায় বিএনপির বিশাল মিছিল, শহর পরিণত মিছিলের নগরীতে

অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে নেত্রকোণায় বিএনপির বিশাল মিছিল, শহর পরিণত মিছিলের নগরীতে
অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নেতৃত্বে নেত্রকোণায় বিএনপির বিশাল মিছিল, শহর পরিণত মিছিলের নগরীতে
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নেত্রকোণা জেলা প্রতিনিধি : আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোণায় বিএনপি’র প্রচারণা কার্যক্রম আরও জোরদার হয়েছে। নেত্রকোণা জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোণা-২ (সদর ও বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক সাহেবের নেতৃত্বে আজ রবিবার (০৯ নভেম্বর ২০২৫ খ্রিষ্টাব্দ) বিকেল ২টার দিকে অনুষ্ঠিত হয় এক বিশাল মিছিল ও পথসভা।

মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সমাবেশে পরিণত হয়। শহরজুড়ে ছিলো “ভোট দিন ধানের শীষে, ফিরে পান গণতন্ত্র দেশে” — এই স্লোগানের গর্জন। নেতাকর্মীদের উচ্ছ্বাসে পুরো নেত্রকোণা শহর হয়ে ওঠে উৎসবমুখর ও প্রাণবন্ত।

সমাবেশে অধ্যাপক ডা. আনোয়ারুল হক বলেন— দেশে গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনার আন্দোলনে নেত্রকোণার মানুষ জেগে উঠেছে। বিএনপি বিশ্বাস করে, জনগণের শক্তিই দেশের আসল শক্তি। ধানের শীষে ভোট দিয়ে জনগণ আবারও গণতন্ত্রের বিজয় নিশ্চিত করবে।”

এ সময় জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সমগ্র শহর রূপ নেয় মিছিলের নগরীতে।

উল্লেখ্য, অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক দীর্ঘদিন ধরে নেত্রকোণা জেলায় গণমানুষের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও মানবিক কার্যক্রমের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। আসন্ন নির্বাচনে তাঁর প্রার্থিতা বিএনপি নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা সৃষ্টি করেছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ