অবন্তী সিঁথির নতুন গান

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নতুন মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন অবন্তী সিঁথি। ‘পায়ে পায়ে তোর ছায়া, সব রোদেই তোর মায়া’- এমন কথার গানটি লিখেছেন সুর করেছেন বাংলাদেশের বহু জনপ্রিয় গানের গীতিকার দেলোয়ার আরজুদা শরফ। এর মিউজিক করেছেন এরফান টিপু।

 

রোমান্টিক গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে গেল রোববার রাজধানীর রামপুরাতে দোলোয়ার আরজুদা শরফের নিজস্ব স্টুডিওতে। গানে অবন্তীর সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন মেলোডি ঘরানার গায়ক জে আলম।

 

বিজ্ঞাপন

 

গানটি গাওয়া শেষে এটি নিয়ে ভীষণ উচ্ছ্বাস প্রকাশ করে জে আলম বলেন, ‘গানটির কথা সুর আমার ভীষণ ভালো লেগেছে। যে কারণে বেশ কিছুদিন ধরেই গানটি নিয়ে পরিকল্পনা চলছিল। শরফ ভাই আমার সঙ্গে এমন একটি কণ্ঠই যুক্ত করতে চাচ্ছিলেন যেন গানটি একটি মনে গেঁথে যাওয়ার মতো হয়ে যায়। অবশেষে চূড়ান্ত হয় যে, এই গানে আমার সহশিল্পী হিসেবে থাকবেন অবন্তী সিঁথি। যথারীতি গানের রেকর্ডিং সম্পন্ন হলো। শ্রুতিমধুর হয়েছে গানটি।’

 

তিনি আরও জানান, শিগগিরই গানটির মিউজিক ভিডিওর শুটিং করা হবে। এরপর তা একটি চ্যানেলে প্রকাশ পাবে। গানটি প্রসঙ্গে অবন্তী সিঁথি বলেন, ‘এর আগে শরফ ভাইয়ের কথায় গান গেয়েছি। কিন্তু এবারই প্রথম তার সুরে গান গাইলাম। গানের কথা, গানের সুর আমাকে এখনও আচ্ছন্ন করে রেখেছে। আমার সহশিল্পী জে আলম ভাইও খুবই ভালো গেয়েছেন। আশা করছি গানটিও শ্রোতাদের ভালো লাগবে।’

 

বিজ্ঞাপন

 

এদিকে অবন্তী সিঁথি জানান, গেল সোমবার তিনি ‘দেয়ালের দেশ’ সিনেমায় একটি গান গেয়েছেন। গানটির সুর-সংগীত করেছেন ইমন চৌধুরী।

ইমি/পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ