— বিজ্ঞাপন —

অমিতাভ বচ্চনের বাড়িমুখী হামলার চক্রান্ত নস্যাৎ, সোশাল মিডিয়ায় অভিনেতার রহস্যময় পোস্ট

মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের বাসভবন 'জলসা' লক্ষ্য করে হামলার চক্রান্ত নস্যাৎ করার খবরের মাঝেই সোশাল মিডিয়ায় রহস্যময় পোস্ট দিয়েছেন এই বলিউড কিংবদন্তি।
প্রতীকী চিত্র: অমিতাভ বচ্চনের বাড়িমুখী হামলার চক্রান্ত নস্যাৎ, সোশাল মিডিয়ায় অভিনেতার রহস্যময় পোস্ট
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

বিনোদন ডেস্ক: ১৬ নভেম্বর ২০২৬, ৩:৫০ অপরাহ্ন

মুম্বাইয়ে বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের বিখ্যাত বাসভবন ‘জলসা’ লক্ষ্য করে হামলার চক্রান্ত নস্যাৎ করেছে দিল্লি পুলিশ। এই খবরের পর সোশাল মিডিয়ায় অমিতাভ বচ্চনের একটি রহস্যময় পোস্ট নেটদুনিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে। ১৫ ও ১৬ নভেম্বরের মধ্যবর্তী রাতে কোনো বিস্তারিত ব্যাখ্যা না দিয়েই তিনি সোশাল মিডিয়ায় কেবল দুটি শব্দ লিখেন— ‘বেচে গেছি’।

ভারতীয় সংবাদের সূত্রে জানা গেছে, লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত সন্দেহে দুই বন্দুকধারীকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশাল সেল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বেশ কিছু অপরাধমূলক চক্রান্তের অভিযোগ রয়েছে, যার মধ্যে অমিতাভ বচ্চনের ওপর সম্ভাব্য হামলার পরিকল্পনাও ছিল। শনিবার পাঞ্জাবের জলন্ধর থেকে বিকাশ ঠাকুর (ওরফে ভিকি) এবং তারন তারান থেকে দীপক সিং (ওরফে দীপ)-কে আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, এই অভিযানের মাধ্যমে দুটি বড় অপরাধমূলক পরিকল্পনা নস্যাৎ করা সম্ভব হয়েছে। এর একটি ছিল দিল্লির এক ব্যবসায়ীর কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা এবং অপরটি ছিল মুম্বাইয়ে অমিতাভ বচ্চনের ওপর হামলার ছক। ভারতীয় তদন্তকারীদের ধারণা, ১৯৮৪ সালের শিখবিরোধী দাঙ্গা নিয়ে অভিনেতার একটি কথিত বক্তব্যের জের ধরে এই হামলার চক্রান্ত করা হয়ে থাকতে পারে।

গত এক মাসের মধ্যে অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বাসভবনকে লক্ষ্য করে তিনটি হুমকিমূলক ইমেইল পাঠানো হয়েছে। প্রথম ইমেইলটি আসে ২৩ অক্টোবর, যেখানে ‘জলসা’ এবং মুম্বাইয়ের মেয়র ঋতু তাউড়ির কার্যালয়ে হামলার হুমকি দেওয়া হয়। এরপর ৬ নভেম্বর দ্বিতীয় ইমেইলে ‘জলসা’, বোম্বে হাইকোর্ট এবং বোম্বে স্টক এক্সচেঞ্জকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করার পাশাপাশি ২৭ নভেম্বর গায়ক দিলজিৎ দোসাঞ্জের কনসার্টেও হামলার হুমকি দেওয়া হয়েছিল।

সবশেষ ১২ নভেম্বর আসা তৃতীয় ইমেইলে ‘জলসা’, মুম্বাই বিমানবন্দর, মেয়রের কার্যালয় এবং কয়েকটি ব্যাংকের নাম উল্লেখ করা হয়। নিরাপত্তা সংস্থাগুলো ইমেইলে উল্লেখিত স্থানগুলোতে তল্লাশি চালিয়ে কোনো সন্দেহজনক বস্তু পায়নি। তবে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে মুম্বাই পুলিশ জুহুতে অবস্থিত অভিনেতার বাসভবনের বাইরে নিরাপত্তা জোরদার করেছে, অতিরিক্ত সদস্য মোতায়েন করেছে এবং ব্যারিকেড বসিয়েছে।

নিরাপত্তা ঝুঁকির কারণে গত ১ নভেম্বর অমিতাভ বচ্চন বুলেটপ্রুফ কাঁচের আড়াল থেকে ভক্তদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছিলেন। তবে ৮ ও ১৫ নভেম্বর তিনি নিরাপত্তা বেষ্টনী ছাড়াই তার ঐতিহ্যবাহী শৈলীতে ভক্তদের সাথে দেখা করেন।

পুলিশের রেকর্ড অনুযায়ী, বিকাশ ঠাকুর অল্প বয়সেই অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে এবং ২০১৯ সালে এক ছিনতাই মামলায় তার নাম আসে। তদন্তকারীদের দাবি, ২০২৩ সাল থেকে সে গ্যাংস্টার আনমোল বিষ্ণোইয়ের জন্য অবৈধ অস্ত্র সরবরাহের কাজ শুরু করে। অন্যদিকে, অভিযুক্ত দীপক সিং আগে একটি বাণিজ্যিক ট্রাকের হেলপার ও চালক ছিল। গত ৩ অক্টোবর অমৃতসরে ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার মোদ সিধুর হত্যাকাণ্ডের মামলাতেও সে পুলিশের কাছে ওয়ান্টেড ছিল।

গ্রেফতারকৃত দুজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ, যাতে তাদের অপরাধমূলক নেটওয়ার্ক, অস্ত্র সরবরাহকারী এবং অন্যান্য রাজ্যে সক্রিয় সহযোগীদের সন্ধান পাওয়া যায়। তবে সোশাল মিডিয়ায় নিজের এই রহস্যময় ‘বেচে গেছি’ পোস্টটি নিয়ে অমিতাভ বচ্চনের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি।

সূত্র: urdu news
পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗