অসহায় কৃষ্ণ হাজংয়ের বেঁচে থাকার সংগ্রামে হাত বাড়ালেন ব্যারিস্টার কায়সার কামাল

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নেত্রকোনা জেলা প্রতিনিধি, দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগছেন কৃষ্ণ হাজং। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে ডাক্তার জানিয়েছেন তার  দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে। তার বেঁচে থাকার জন্য নিয়মিত চিকিৎসা প্রয়োজন।

বেঁচে থাকার যুদ্ধে নেত্রকোণার দুর্গাপুর উপজেলার বিজয়পুর গ্রামের বাসিন্দা কৃষ্ণ হাজং ঢাকায়  চিকিৎসা নেন। দীর্ঘমেয়াদী এই চিকিৎসা ও  ডায়ালাইসিসের খরচ জোগাতে গিয়ে তিনি  এখন প্রায় নিঃস্ব।

পরিবারের একমাত্র  উপার্জনক্ষম ব্যক্তি কৃষ্ণ বর্তমানে তাই পড়েছেন মহা দুর্বিপাকে। অর্থ সংকটে বর্তমানে তার চিকিৎসা বন্ধ হবার উপক্রম। অর্থাভাবে ডায়ালাইসিস করতে না পারায় তিনি সম্প্রতি নিজ বাড়িতে চলে আসেন।

অসহায় কৃষ্ণ হাজংয়ের এই দুরবস্থার কথা জানতে পেরে তার পাশে দাঁড়িয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। তিনি নিজ উদ্যোগে এই অসহায় মানুষটির চিকিৎসা খরচ বহন করবেন।

কৃষ্ণের পরিবারে তার স্ত্রী,এক কন্যা এবং মা,বাবা আছে। নিজে অসুস্থ হয়ে যাওয়ায় বর্তমানে কোন কাজ করতে পারছেন না। ফলে পরিবারটিরও নুন আনতে পান্তা ফুরায় অবস্থা।

বাংলাদেশ হাজং ছাত্র সংগঠন (বাহাছাস) কৃষ্ণের পরিবারের পাশে দাঁড়িয়েছে। তারা যথাসম্ভব সহযোগিতার চেষ্টা করে চলেছে৷ সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যেন অসহায় কৃষ্ণের পাশে দাঁড়ায়,সেই আহ্বান জানিয়েছেন সংগঠনটির নেতৃবৃন্দ।

বিএনপির কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার  কায়সার কামাল বলেন,মানবিক দায়বদ্ধতা থেকেই কৃষ্ণ হাজংয়ের পাশে দাঁড়িয়েছি। আর্তমানবতার সেবায় আমাদের দল বিএনপি সর্বদাই নিবেদিত। মানবতার কল্যাণে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ