“অসৎ নেতৃত্বে বদলায়নি মানুষের ভাগ্য”— নিউফিল্ডে জামায়াত আমির

“অসৎ নেতৃত্বে বদলায়নি মানুষের ভাগ্য”— নিউফিল্ডে জামায়াত আমির
“অসৎ নেতৃত্বে বদলায়নি মানুষের ভাগ্য”— নিউফিল্ডে জামায়াত আমির
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যে দেশের মানুষের হাতে অন্য দেশের ভাগ্য বদলে যায়, সেই দেশের মানুষের ভাগ্য না বদলানো হতাশার।

শনিবার সকালে স্থানীয় নিউফিল্ড মাঠে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি অভিযোগ করেন, অসৎ নেতৃত্বের কারণে মানুষের ভাগ্যে পরিবর্তন আসেনি এবং দেশে থেকে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে। চাঁদাবাজি ও দখলদারিত্বে দেশ তটস্থ উল্লেখ করে তিনি বলেন, রাজনীতিকে পেশা নয়, কর্তব্য হিসেবে নিলে এসব বন্ধ হবে।ক্ষমতায় গেলে চাঁদাবাজদের হাত বন্ধ করার অঙ্গীকার করেন তিনি এবং বলেন, ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।

তিনি আরও ঘোষণা দেন, নির্বাচিত হলে তাদের প্রার্থীদের পরিবারের আয়-ব্যয়ের হিসাব প্রকাশ্য হবে, সরকারি প্লট বা ট্যাক্স ফ্রি গাড়ি নেওয়া হবে না। পাশাপাশি চা বাগান আধুনিকায়ন করে প্রযুক্তিনির্ভর ব্যবস্থায় শ্রমিকদের কাজ সহজ করা এবং তাদের সন্তানদের সমান সুযোগ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ