আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে চার নারী নেত্রী গ্রেপ্তার

আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে চার নারী নেত্রী গ্রেপ্তার
আখাউড়ায় গোপন বৈঠকের অভিযোগে চার নারী নেত্রী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় গোপন বৈঠক করার অভিযোগে আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের সঙ্গে সংশ্লিষ্ট চার নারী নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কলেজপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আখাউড়া উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফাতেমা বেগম (৪০), সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি পদপ্রার্থী মোছা. রোকসানা আক্তার (৪২), সাবেক কাউন্সিলর রেখা খানম (৪২) এবং আখাউড়া যুব মহিলা লীগের সক্রিয় সদস্য নাজমা বেগম (৩৬)।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতার অংশ হিসেবে তাঁরা কলেজপাড়া এলাকায় গোপন বৈঠক করছিলেন বলে অভিযোগ ওঠে। এ অভিযোগে তাঁদের গ্রেপ্তারের পর সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। ওই মামলায় আজ দুপুরে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ