— বিজ্ঞাপন —

আখাউড়ায় তেলের খালি ওয়াগন লাইনচ্যুত, ঢাকা-চট্টগ্রাম ডাউন লাইন বন্ধ

IMG_20261001_010043
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে জংশনে সানটিংয়ের সময় তেলবাহী কন্টেইনার ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আখাউড়া অংশের ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে আখাউড়া রেলওয়ে জংশনের ১৪ নম্বর ইয়ার্ড এলাকায় এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সানটিংয়ের সময় তেলবাহী কন্টেইনার ট্রেনের একটি খালি ওয়াগনের চারটি চাকা রেললাইন থেকে ছিটকে যায়। এতে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

— বিজ্ঞাপন —

আখাউড়া রেলওয়ে জংশন লোকোশেডের ইনচার্জ মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আখাউড়া জংশনে ঢোকার পথে ডাউন লাইনে তেলবাহী কন্টেইনার ট্রেনের একটি ওয়াগন লাইনচ্যুত হয়েছে। ফলে ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। ওয়াগনটি উদ্ধারে প্রস্তুতি নেওয়া হচ্ছে।

রেলওয়ের সংশ্লিষ্ট বিভাগ লাইনচ্যুত ওয়াগনটি সরিয়ে রেললাইন সচল করার জন্য কাজ করছে। উদ্ধারকাজ শেষ হওয়ার পর ডাউন লাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗