আখাউড়ায় দলীয় কার্যক্রমের নতুন দিগন্ত:এনসিপি উপজেলা কার্যালয়ের দ্বার খুললো

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

৫ জুলাই ২০২৫ আখাউড়ায় রাজনৈতিক কর্মতৎপরতা আরও জোরদার করতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চালু করল তাদের উপজেলা পর্যায়ের দলীয় কার্যালয়। স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এই নতুন কার্যালয়ের শুভ উদ্বোধন হয় এক কর্মচঞ্চল আয়োজনে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতাউল্লাহ, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল, এনসিপি।✪ বিশেষ অতিথির আসনে ছিলেন:আমিনুল ইসলাম, প্রধান সমন্বয়কারী, বিজয়নগর উপজেলাও কাজী মোশাহেদ উল্লাহ, প্রধান সমন্বয়কারী, কসবা উপজেলা।

আখাউড়ায় দলীয় কার্যক্রমের নতুন দিগন্ত:এনসিপি উপজেলা কার্যালয়ের দ্বার খুললো

এখানে সভাপতিত্ব করেনএম এ হান্নান, কার্যনির্বাহী সদস্য, আখাউড়া উপজেলা সমন্বয়ক কমিটি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দলীয় তৃণমূল ও জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ তানভীর ইসলাম শাহিন, জমসিদ ভূইয়া, ফারহান সাকিব, রুবায়েত, শরিফ সরকার, কেফায়েত, আবুল হোসেন রাজু, সাগর মোল্লা, রতন এবং অন্যান্য কর্মীবৃন্দ।বক্তারা বলেন,এই নতুন কার্যালয় শুধু একটি ঠিকানা নয়—এটি হবে আখাউড়ার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর একটি কেন্দ্রবিন্দু। এনসিপি সব সময় জনগণের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধকে অগ্রাধিকার দিয়ে কাজ করে যাবে।এই উদ্যোগ শুধু রাজনৈতিক কর্মসূচির পরিসর বাড়ায় না, বরং দলীয় শৃঙ্খলা, সাংগঠনিক কাঠামো ও জনগণের সঙ্গে সম্পর্কের বন্ধন দৃঢ় করতেও বড় ভূমিকা রাখে। একটি কার্যালয়—যেখানে থেকে সংগঠিত হবে ন্যায়, স্বচ্ছতা ও সার্বিক জনকল্যাণের বার্তা।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ