আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতেপুলিশ সদস্য আহত।

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আমিনুল ইসলাম আহাদ

শুক্রবার (৫ মে) রাত সাড়ে ৯ ঘটিকার সময় আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের শিবনগর এলাকায় ছুরিকাঘাতে খাইরুল ইসলাম (৩৫) নামে এক পুলিশ সদস্য আহত হয়েছেন। গুরুতর আহত পুলিশ সদস্যকে ঢাকায় পাঠানো হয়েছে।ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার রাতে আখাউড়া থানার একটি দল উপজেলার মনিয়ন্দ ইউনিয়নে মাদক উদ্ধার অভিযানে যায়। সেখানে শিবনগর এলাকায় অভিযান পরিচালনা করার সময় এক মাদক ব্যবসায়ী পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পুলিশ সদস্য খাইরুল ইসলামকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় পুলিশ সদস্যকে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এদিকে, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানায় পুলিশ।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ