আখাউড়া দিয়ে প্রথমবারের মতো দেশে এলো আগরবাতি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে প্রথমবারের মতো আগরবাতি আমদানি হয়েছে। গতকাল রোববার (২০ জুলাই) দুপুরে একটি ট্রাকে করে ভারত থেকে চার টন আগরবাতি দেশে প্রবেশ করে।

প্রতি টন আগরবাতির মূল্য নির্ধারিত হয়েছে এক হাজার ২০০ মার্কিন ডলার। কাগজপত্র যাচাই ও আনুষঙ্গিক প্রক্রিয়া শেষে আজ সোমবার (২১ জুলাই) চালানটি খালাস হতে পারে বলে জানা গেছে।

আদনান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও আমদানিকারক মো. আক্তার হোসেন জানান, দেশে আগরবাতির ভালো চাহিদা থাকায় তিনি এই পণ্য আমদানি করেছেন। একইসঙ্গে তিনি এর সিএন্ডএফ এজেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তিনি আরও জানান, বাজারে চাহিদা থাকলে ভবিষ্যতেও আগরবাতি আমদানি অব্যাহত থাকবে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗