আখাউড়া স্থলবন্দরে ৮ দিনের ছুটি

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

সংবাদদাতা : দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:

ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা আট দিনের ছুটিতে যাচ্ছে ব্রাহ্মণবাড়িয়া জেলাধীন আখাউড়ার আন্তর্জাতিক স্থলবন্দর। এ সময় আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের যাত্রী পারাপার থাকবে স্বাভাবিক।

আগামী শুক্রবার (২৮ মার্চ) থেকে পরের শুক্রবার (৪ এপ্রিল) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

পরেরদিন শনিবার (৫ এপ্রিল) সকাল থেকে বন্দরে পুনরায় বানিজ্যিক কার্যক্রম শুরু হবে। বন্দরের মাছ রপ্তানি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফারুক মিয়া এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বন্ধের বিষয়টিকে ভারতের আগরতলা বন্দরের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে অবগত করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ