আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ করল ইসি

আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ করল ইসি
আচরণবিধি লঙ্ঘনে সারজিস আলমকে শোকজ করল ইসি
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে পঞ্চগড়-১ (পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী) আসনের ১০ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সমন্বয়ক সারজিস আলমকে শোকজ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২৪ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন পঞ্চগড়-১ আসনের রিটার্নিং কর্মকর্তা।

রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমিরের জনসভা উপলক্ষে তোরণ, বিলবোর্ড ও ব্যানার স্থাপন করা হয়। নির্বাচনী আচরণবিধি অনুযায়ী এসব প্রচারসামগ্রী ব্যবহার নিষিদ্ধ থাকলেও তা ব্যবহারের অভিযোগে সারজিস আলমকে শোকজ নোটিশ দেওয়া হয়েছে।

নোটিশে নির্ধারিত সময়ের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব না পেলে প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। এ ঘটনায় এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা সৃষ্টি হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ