আটক নাটকীয়তার পর মুক্তি: ১২ ঘণ্টা পর থানায় ছাড় পেলেন বিএনপি নেতা রেজাউল কাইয়ুম

আটক নাটকীয়তার পর মুক্তি: ১২ ঘণ্টা পর থানায় ছাড় পেলেন বিএনপি নেতা রেজাউল কাইয়ুম
আটক নাটকীয়তার পর মুক্তি: ১২ ঘণ্টা পর থানায় ছাড় পেলেন বিএনপি নেতা রেজাউল কাইয়ুম
Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

কুমিল্লার আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি ও দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রেজাউল কাইয়ুম আটকের প্রায় ১২ ঘণ্টা পর থানা থেকে মুক্তি পেয়েছেন।

রোববার (৩ মে) দুপুরে শহরের শাসনগাছা এলাকার নিজ বাসা থেকে তাকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কোতোয়ালি মডেল থানা পুলিশ। পরে রাত ১২টার দিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদকসহ স্থানীয় নেতাদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়।

পুলিশ জানায়, শাসনগাছা বাস টার্মিনালকেন্দ্রিক চাঁদাবাজি নিয়ন্ত্রণসহ কয়েকটি অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছিল। তবে দীর্ঘ জিজ্ঞাসাবাদে অভিযোগের সত্যতা না পাওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়।

এদিকে আটকের খবর ছড়িয়ে পড়লে বিএনপি নেতা-কর্মীরা থানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। একই সঙ্গে শাসনগাছা বাস টার্মিনালে পরিবহন শ্রমিক ও সমর্থকদের বিক্ষোভে কয়েক ঘণ্টা বাস চলাচল বন্ধ হয়ে যায়।

পুলিশ ও একাধিক সূত্রের দাবি, ওই এলাকায় চাঁদাবাজি নিয়ন্ত্রণের অভিযোগে রেজাউল কাইয়ুমের নাম বিভিন্ন গোয়েন্দা প্রতিবেদনে উঠে আসে। সেই ভিত্তিতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়।

তবে বিএনপির নেতারা এসব অভিযোগকে ‘ভিত্তিহীন’ ও ‘রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিউল আলম রায়হান বলেন, অভিযোগটি সাজানো ছিল এবং জিজ্ঞাসাবাদ শেষে পুলিশ তা প্রমাণ করতে পারেনি।

থানা থেকে বের হয়ে রেজাউল কাইয়ুম বলেন, তার বিরুদ্ধে একটি মহল ষড়যন্ত্র করেছিল, যা শেষ পর্যন্ত মিথ্যা প্রমাণিত হয়েছে। তিনি তার মুক্তির জন্য দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানান।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ