আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, ৫ জন গ্রেপ্তার

আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, ৫ জন গ্রেপ্তার
আদালত চত্বরে ‘জয় বাংলা’ স্লোগান, ৫ জন গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

স্টাফ রিপোর্টার : রাজবাড়ী আদালত প্রাঙ্গণে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা সভাপতি মো. শাহিন শেখের হাজিরাকে কেন্দ্র করে সৃষ্ট বিশৃঙ্খলার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে রাজবাড়ী আদালত চত্বরে এ ঘটনা ঘটে। আদালতে হাজিরা দিতে আনা হলে শাহিন শেখের অনুসারী কয়েকজন সেখানে ‘জয় বাংলা’ স্লোগান দিতে থাকেন। এতে আদালত এলাকায় উত্তেজনা ও বিশৃঙ্খলা সৃষ্টি হলে পুলিশ দ্রুত হস্তক্ষেপ করে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতরা হলেন—জনি, পরশ, মুঞ্জিল, তাইসসহ মোট পাঁচজন। পরে তাদের রাজবাড়ী থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের ওপর হামলার মামলাসহ একাধিক মামলার আসামি মো. শাহিন শেখ। তিনি বিদেশে যাওয়ার চেষ্টা করলে এর আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন। রোববার তার মামলার নির্ধারিত হাজিরা থাকায় পুলিশ পাহারায় তাকে আদালতে আনা হয়।

রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আদালত চত্বর থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে রাজবাড়ী থানায় পাঠানো হয়েছে।

এ বিষয়ে রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান জানান, আদালত এলাকায় স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ