আনসার আল ইসলামের সক্রিয় সদস্য গ্রেফতার

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলামের’ এজাহারভুক্ত একজন পলাতক সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

 

তার নাম মো. বেন ইয়ামিন (২২)। গ্রেফতারের সময় তার কাছ থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি সিমকার্ড জব্দ করা হয়।

 

 

বৃহস্পতিবার (২১ মার্চ) এটিইউর মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইংয়ের পুলিশ সুপার ব্যারিস্টার মাহফুজুল আলম রাসেল এ তথ্য নিশ্চিত করেন।

 

তিনি জানান, জামালপুরের ভাবকী সাকিনস্থ শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ গেট এলাকা থেকে বেন ইয়ামিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি শেখ হাসিনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের একজন ছাত্র।

 

পুলিশ সুপার আরও জানান, বেন ইয়ামিন ও তার অন্যান্য সহযোগীরা অনলাইনে জঙ্গিবাদ প্রচারণাসহ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশে তথাকথিত খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। এছাড়া গ্রেফতার বেন ইয়ামিন সামাজিক যোগাযোগ মাধ্যমে রাষ্ট্র ও সরকার বিরোধী এবং ধর্মীয় উসকানিমূলক বিভিন্ন উগ্রবাদী পোস্ট দিতেন। তিনি নিষিদ্ধ ঘোষিত ‘আনসার আল ইসলাম’র মতবাদ প্রচারণাসহ অনলাইনে সংগঠনের পক্ষে সদস্য সংগ্রহ করতেন। তিনি বিভিন্ন উগ্রবাদী বই ও কন্টেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে আগ্রহীদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষার মাধ্যমে তাদের উগ্রবাদের দিকে আহ্বান করতেন। গ্রেফতার বেনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে বলেও জানান তিনি।

সূএ: জাগোনিউজ

ইমি/ পথিক নিউজ

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ