আনোয়ারা জুঁইদন্ডি ইউনিয়নে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে দোয়া মাহফিল আয়োজন হয়

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

৭ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনোয়ারা উপজেলার ১১নং জুঁইদন্ডি ইউনিয়নের ৩নং ওয়ার্ড কেন্দ্রীয় শাহী জামে মসজিদে দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বহু দলীয় গণতন্ত্রের প্রবর্তক, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম)-এর রুহের মাগফিরাত, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং দেশের সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির শহীদ জিয়া প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সচিব মোহাম্মদ আব্দুল আজিজ।

এ সময় উপস্থিত ছিলেন আহ্বায়ক কমিটির সদস্য শারবেত হোসেন (মিন্টু), মোহাম্মদ আখতারুজ্জামান বাবুল (৭নং ওয়ার্ড), মোহাম্মদ দিদার, মোহাম্মদ শহিদ, মোহাম্মদ তৈয়্যব, মোহাম্মদ কায়ছার এবং খোরশেদসহ স্থানীয় অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

মাহফিল শেষে মসজিদের ইমাম বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ