আপেল প্রতীকের জন্য এগিয়ে এলেন ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীরা

সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

আজ ২৫ ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুর ১টায় মানবতার রাজনীতির ভিত্তিক নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লবের (প্রতীকঃ আপেল) মনোনীত বি-বাড়িয়া জেলার ৬টি আসনের প্রার্থীরা জেলা রিটার্নিং অফিস থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

প্রার্থীরা হলেন:

১)বি-বাড়িয়া-১ (নাসিরনগর উপজেলা): ইঞ্জিনিয়ার শরীফ মৃধা (জেলা যুগ্ন আহবায়ক-বি-বাড়িয়া জেলা শাখা)

২)বি-বাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার একাংশ): মঈনউদ্দিন (কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও জেলা সদস্য সচিব)

৩)বি-বাড়িয়া-৩ (বি-বাড়িয়া সদর ও বিজয়নগর উপজেলা): শেখ হানিফ (কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক)

৪)বি-বাড়িয়া-৪ (কসবা-আখাউড়া): এডভোকেট রাফি উদ্দিন (সাধারণ সম্পাদক, আখাউড়া উপজেলা শাখা)

৫)বি-বাড়িয়া-৫ (নবিনগর উপজেলা): মোহাম্মদ আশরাফুল হক (জেলা যুগ্ন আহবায়ক)

৬)বি-বাড়িয়া-৬ (বাঞ্চারামপুর উপজেলা): মোঃ হাবিবুর রহমান (জেলা যুগ্ম আহবায়ক)

মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও জেলা প্রধান উপদেষ্টা সুফি আহমদ শাহ মোর্শেদ, জেলা নেতা নিজাম উদ্দিন, আজাদুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় উপস্থিত ব্রিফকালে তারা বলেন, “নতুন জীবন, নতুন রাজনীতি। সকল মানুষের কল্যাণে মানবতার রাষ্ট্র ও মানবতার রাজনীতি গড়ে তোলাই আমাদের লক্ষ্য।”

তারা আরও যোগ করেন, “নিরাপদ জীবন চাই, মানবতার রাষ্ট্র চাই। প্রচলিত একক গোষ্ঠীবাদি স্বৈররাজনীতি ও ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি ছেড়ে সবাইকে মানুষ হিসেবে সর্বজনীন মানবতার রাজনীতির মাধ্যমে মানবতার রাষ্ট্র গড়ার লক্ষ্যে জনগণকে আপেল প্রতীকে ভোট দেয়ার আহ্বান জানাচ্ছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ