খেলাধুলা ডেস্ক: ১০ নভেম্বর ২০২৬, ৪:৫১ অপরাহ্ন
অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড ক্রিকেট দলের পথ অনুসরণ করে আফগানিস্তানের সঙ্গে সব ধরনের দ্বিপক্ষীয় ক্রিকেট ম্যাচ স্থগিত ঘোষণা করেছে ক্রিকেট স্কটল্যান্ড। এক বিবৃতির মাধ্যমে স্কটল্যান্ডের ক্রিকেট পরিচালনা পর্ষদ এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছে।
তবে ক্রিকেট স্কটল্যান্ড জানিয়েছে, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বৈশ্বিক টুর্নামেন্টগুলোতে আফগান দলের বিরুদ্ধে খেলা অব্যাহত রাখবে।
বোর্ডটির পক্ষ থেকে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, আইসিসির ইভেন্টে আফগানিস্তানের মুখোমুখি হওয়ার অর্থ এই নয় যে স্কটল্যান্ড আফগানিস্তানের বর্তমান সরকার কিংবা তাদের রাজনৈতিক ও সামাজিক নীতিগুলোকে সমর্থন করে।
প্রতিবেদন অনুযায়ী, আফগানিস্তানে নারী ক্রিকেট এবং মানবাধিকার পরিস্থিতির আশানুরূপ উন্নতি না হওয়া পর্যন্ত দ্বিপক্ষীয় ক্রিকেট সিরিজ আয়োজন বা অংশ না নেওয়ার সিদ্ধান্ত বজায় থাকবে।
শুধু দ্বিপক্ষীয় সিরিজই নয়, ক্রিকেট স্কটল্যান্ড সিদ্ধান্ত নিয়েছে যে তারা আফগানিস্তান অন্তর্ভুক্ত রয়েছে এমন কোনো ত্রিদেশীয় সিরিজেও অংশ নেবে না।
এছাড়া আফগান ক্রিকেট দলের সঙ্গে কোনো যৌথ ট্রেনিং ক্যাম্প, অনুশীলন ম্যাচ কিংবা ওয়ার্ম-আপ ম্যাচেও স্কটল্যান্ড অংশগ্রহণ করবে না বলে নিশ্চিত করা হয়েছে।
সূত্র: urdu news

মন্তব্য ০
আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।