ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তে ২৫ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া ও কুমিল্লার সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ২৫ লাখ ৪২ হাজার ৩০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। শনিবার (২২ আগস্ট) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসির দিকনির্দেশনা ও পরিকল্পনা অনুযায়ী সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মঈনপুর, মাদলা ও খাদলা বিওপি এবং কুমিল্লার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল ও শংকুচাইল বিওপির টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালায়।

অভিযানে ভারতীয় অবৈধ রেডবুল এনার্জি ড্রিংকস, অলিভ অয়েল, ফুসকা, বাসমতি চাল, বাজি, গরু, স্যুটের কাপড়, থ্রি-পিস, মদ, বিয়ার, গাঁজা ও মোটরসাইকেলসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। বিজিবি জানিয়েছে, জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য ২৫ লাখ ৪২ হাজার ৩০০ টাকা।

সুলতানপুর ব্যাটালিয়ন আরও জানায়, সীমান্তে নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ