— বিজ্ঞাপন —

আবারও গাজায় হামলার পরিকল্পনা করছে ইসরায়েল!

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির পর গাজা উপত্যকায় নতুন করে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী কাৎজ সেনাদের প্রস্তুতির নির্দেশ দিয়েছেন।

হামাসের কাছে থাকা জিম্মিদের মুক্তির পর গাজা উপত্যকায় নতুন করে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল। এ উদ্দেশ্যে সেনাদের প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ।

রোববার এক বিবৃতিতে কাৎজ বলেন, গাজায় হামাসের সুড়ঙ্গ ধ্বংস করতেই এই অভিযানের প্রস্তুতি নেওয়া হচ্ছে। জিম্মি মুক্তির পর এটি ইসরায়েলের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তিনি জানান, যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আন্তর্জাতিক তদারকিতে এ অভিযান পরিচালিত হবে।

এদিকে হামাসের রাজনৈতিক শাখার জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ সতর্ক করে বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী গাজায় আবারও আগ্রাসন শুরু করতে পারেন।

— বিজ্ঞাপন —

রোববার কায়রোতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অভিযোগ করেন, যুদ্ধবিরতির চুক্তিতে থাকা ফিলিস্তিনি বন্দীদের তালিকা ইসরায়েল পাল্টে দিয়েছে।

পাঠকের মতামত

মন্তব্য ০

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার ↗ PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ ↗ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী ↗ PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ ↗