আবার গণঅভ্যুত্থান হলে সবার আগে ইসিকে পুনর্গঠন করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আবার গণঅভ্যুত্থান হলে সবার আগে ইসিকে পুনর্গঠন করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
আবার গণঅভ্যুত্থান হলে সবার আগে ইসিকে পুনর্গঠন করা হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
সংবাদটি শেয়ার করুনছবি, শিরোনাম ও সংক্ষিপ্ত বিবরণসহ
Facebook WhatsApp X Telegram

পুনরায় কোনো গণঅভ্যুত্থান ঘটলে সংস্কারের অংশ হিসেবে সবার আগে নির্বাচন কমিশন পুনর্গঠন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, নির্বাচনী কারচুপির অভিযোগে বর্তমান নির্বাচন কমিশনেরও বিচার করা হবে।

সোমবার (১৮ মে) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে আরএফইডির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

অনুষ্ঠানে নাসীরুদ্দীন পাটওয়ারী দাবি করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে এবং প্রধানমন্ত্রীর সুনজরের কারণেই বর্তমান নির্বাচন কমিশন টিকে আছে। তিনি বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনগুলো যদি পুরোপুরি স্বচ্ছ ও নিরপেক্ষ না হয়, তাহলে কঠোর আন্দোলনে যাবে তাদের দল। কোনো অনিয়ম হলে বর্তমান কমিশনকেও জবাবদিহির আওতায় আনা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয় নির্বাচনের সময় বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা তৈরি হয়েছিল। তবে প্রাণহানির শঙ্কা থেকেই তিনি সংঘাত এড়িয়ে গিয়েছিলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, “নির্বাচনে যারা এই নির্বাচন কমিশনের নেতৃত্ব দিয়েছেন, তাদের বিচার এই বাংলার মাটিতে হবে।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনের দিন বিভিন্ন গোয়েন্দা সংস্থা ও প্রশাসনের কিছু অংশ নির্বাচনী প্রকৌশলে জড়িত ছিল। তার ভাষায়, “ডিজিএফআই, এনএসআইসহ বিভিন্ন সংস্থা কীভাবে ডিসি অফিসে বসে নির্বাচন ইঞ্জিনিয়ারিং করেছে, তা দেশবাসী দেখেছে।”

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ