আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

সেক্রেড গেম’ ও ‘গল্লি বয়’ দিয়ে পরিচিতি পেয়েছেন অভিনেত্রী অম্রুতা সুভাষ। সম্প্রতি বিনোদনবিষয়ক অনলাইন গণমাধ্যম জুম টিভিতে দেওয়া সাক্ষাৎকারে যৌন হয়রানির ঘটনা নিয়ে কথা বলেছেন তিনি। অম্রুতার অভিযোগ প্রথম সারির এক প্রযোজকের বিরুদ্ধে।সাক্ষাৎকারে বিনোদন দুনিয়ার বড় এক ব্যক্তিত্বের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছেন অম্রুতা। তবে তাঁর নাম প্রকাশ করেননি অভিনেত্রী। কেবল এটুকুই বলেছেন, এক নামকরা প্রযোজকের কাছে যৌন হেনস্তার শিকার হয়েছিলেন তিনি।

সেই অভিজ্ঞতা নিয়ে অভিনেত্রী বলেন, ‘একদিন আমি সিঁড়ি দিয়ে উঠছি। সঙ্গে সঙ্গে এক অদ্ভুত অনুভূতি হলো। আমার মনে হলো, কোমরে কেউ স্পর্শ করছে। পেছন ফিরে দেখি এক বড় মাপের প্রযোজক।’

সঙ্গে সঙ্গে সেই প্রযোজককে অম্রুতা প্রশ্ন করেছিলেন, ‘এইমাত্র আপনি কী করলেন? এটা কী ধরনের ব্যবহার?’ তারপর নাকি সেই প্রযোজক এমন ভান করেছিলেন, যেন কিছুই ঘটেনি। তবে থেমে থাকেননি অম্রুতা। ফের প্রশ্ন করেন, ‘এটা আপনি কী করেন?’ অম্রুতার গলার আওয়াজ শুনে সবাই চমকে যান। ঘাবড়ে গিয়ে সেই প্রযোজক বলেছিলেন, তিনি নাকি অভিনেত্রীর পোশাক ঠিক করে দিয়েছেন। এই উত্তর শুনে আরও রেগে যান অম্রুতা। তিনি বলেন, ‘সেটা আপনাকে দেখতে হবে না। সাহস কীভাবে হয় আমাকে স্পর্শ করার?’আরও একটি ঘটনার কথা তুলে ধরেন অম্রুতা। এ ঘটনায়ও আরেক প্রযোজকের কথা উল্লেখ করেছেন অম্রুতা। তিনি নাকি প্রতিদিন রাত হলেই অম্রুতার সঙ্গে মদ্যপান করতে চাইতেন।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ