আমিনপুরে বর্জ্য অব্যবস্থাপনা: আন্দোলনের পরও বাস্তবায়ন হয়নি প্রতিশ্রুতি

Share this storyWith image, headline and summary
Facebook WhatsApp X Telegram

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের আমিনপুর এলাকায় দীর্ঘদিন ধরে বর্জ্য অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। নির্দিষ্ট স্থানে দীর্ঘদিন ধরে বর্জ্য জমে থাকায় এলাকায় ছড়াচ্ছে দুর্গন্ধ, তৈরি হচ্ছে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ।

বর্জ্য ব্যবস্থাপনার স্থায়ী সমাধানের দাবিতে গত ৫ জুন আমিনপুরে প্রতিবাদী সমাবেশ ও মানববন্ধন করেন এলাকাবাসী। আন্দোলনের পর বিষয়টি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভায় যোগাযোগ করা হলে বর্জ্য ফেলার স্থানটির চারপাশে দেয়াল নির্মাণের আশ্বাস দেওয়া হয়। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখনো সেই দেয়াল নির্মাণের টেন্ডার প্রক্রিয়া শুরু হয়নি বলে অভিযোগ স্থানীয়দের।

সমস্যার সমাধানে পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিও দেন এলাকাবাসী। কিন্তু এরপরও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো কার্যক্রম দেখা যায়নি বলে দাবি তাদের।

সর্বশেষ জেলা পরিষদ প্রশাসক সিরাজ ভাইয়ের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় আমিনপুরের বর্জ্য সমস্যার বর্তমান পরিস্থিতি তুলে ধরেন স্থানীয়রা। তারা দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে দীর্ঘদিনের এই সমস্যা সমাধানের দাবি জানান।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সমস্যা সমাধানের জন্য একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও প্রতিবারই মিলেছে আশ্বাস। কিন্তু বাস্তবে এখনো কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তাদের প্রশ্ন, “আর কতদিন আশ্বাসের অপেক্ষায় থাকতে হবে?”

এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর পদক্ষেপ নিয়ে বর্জ্য ব্যবস্থাপনার আধুনিক ও স্থায়ী ব্যবস্থা করবে এবং আমিনপুরবাসীকে দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি দেবে।

আশ্বাস নয়, এবার বাস্তবায়ন চান আমিনপুরবাসী।

পাঠকের মতামত

মন্তব্য

আলোচনায় অংশ নিন, তবে ব্যক্তিগত আক্রমণ ও অশালীন ভাষা এড়িয়ে চলুন।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না।

পথিক নেটওয়ার্কআমাদের অন্যান্য প্ল্যাটফর্ম
PothikTV ভিডিও ও লাইভ সম্প্রচার PothikTV সাহিত্য সাহিত্য, সংস্কৃতি ও লেখকবৃন্দের মঞ্চ PothikTV Marketplace বই ও শিক্ষণ সামগ্রী PothikTV Media Center মিডিয়া সংস্থা ও সেবাসমূহ